Search This Blog

Wednesday, September 22, 2021

সকাল বিকালের নাস্তায় ডাল পুরি



সকাল ও বিকালের নাস্তায় ডাল পুরি সবার প্রিয় । বিকেলের নাস্তায় কিংবা ঘরোয়া আড্ডায় ডাল পুরি সবার প্রিয় । সুস্বাদু ও মুখরোচক একটি খাবারের নাম ‘ডালপুরি’ ।  দোকান থেকে কিনে না এনে বাসায় বানালে সেই খাবারটি বেশি স্বাস্থ্যকর হয় তাই নিজে নিজে খুব সহজেই তৈরি করতে পারেন ডালপুরি । আজকের রেসিপি ডাল পুরি ।

উপকরণঃ

. কাপ ময়দা
. কাপ ছোলার ডাল
. আদা কাঁচা লঙ্কা পেস্ট টেবিল চামচ
. কালো জিরে / টেবিল চামচ
. গোটা ধনে টেবিল চামচ
. গোটা জিরে টেবিল চামচ
. শুকনো লঙ্কা - টি
. হিং আন্দাজ মত
. স্বাদ মত নুন চিনি
১০. তেল প্রয়োজন মত


প্রণালিঃ 


. প্রথমে স্বাদ মত নুন , চিনি অল্প সাদা তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে ১৫-২০ মিনিট রেখে দিন.

. এবার পুর তৈরী করা যাক। ভাজা মশলা তৈরী করতে হবে। উনুন কড়া বসিয়ে তাতে গোটা ধনে , গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে মচমচে করে ভেজে নিন। মশলা গুলো ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিন। তৈরী ভাজা মশলা 

. এবার ছোলার ডাল সেদ্ধ করে নিন , যতখানি ডাল দেবেন ঠিক ততখানি গায়ে গায়ে জল দিয়ে সেদ্ধ করুন। এমন পর্যায়ে সেদ্ধ করবেন যাতে ডালটা শক্ত এবং দানা দানা থাকবে কারণ ডাল পুরির পুরটা একেবারে বাটা মত হয় না একটু দানা দানা থাকে। এরপর মিক্সিতে সেদ্ধ করা ডাল বেটে নিন। একদম মিহি করে পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে।

. ডাল বাটা হয়ে গেলে উনুন কড়া বসিয়ে তেল দিন , তেল গরম হলে কালো জিরে আন্দাজমত হিং দিয়ে দিন ফোরোনের গন্ধ বেরোলে তাতে আধাকাঁচা লঙ্কা বাটা চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন যাতে কাঁচা আদার গন্ধ চলে যায়।এবার ডাল বাটা দিয়ে - মিনিট নেড়ে নিয়ে স্বাদমত নুন চামচ ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। পুর তৈরী।

. এবার ময়দার লেচি কেটে তাতে পুর ভরে নিন। হালকা হাতে বেলে নিন যাতে ফেটে না যায় এরপর উনুন কড়া বসিয়ে তেল দিয়া দিন , তেল গরম হলে বেলে রাখা ডালপুরি ছেড়ে দিন। এবার গরম গরম ডালপুরি আলুর দম এর সাথে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

সকাল বিকালের নাস্তায় ডাল পুরি

সকাল ও বিকালের নাস্তায় ডাল পুরি সবার প্রিয় ।  বিকেলের নাস্তায় কিংবা ঘরোয়া আড্ডায় ডাল পুরি সবার প্রিয় । সুস্বাদু ও মুখরোচক একটি খাবারের...