চুলায় তৈরি করতে পারেন মজাদার চকলেট কেক। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চকলেট কেকঃ
উপকরণঃ
– ময়দা – ১ কাপ
–চিনি – ১ কাপ
–তেল
– ১/২কাপ
–পাউডার দুধ – ২ টেবিল চামচ
–বেকিং পাউডার – ১চা চামচ
–ডিম
– ৩টা
–ভেনিলা এসেন্স – চা চামচ
–কোকো পাউডার – ৩ টেবিল চামচ
প্রণালিঃ
প্রথম কাজঃ চালনিতে ময়দা,পাউডার দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার, লবন চেলে নিতে হবে।
দ্বিতীয় কাজঃ একটা বোলে ডিম ভালোভাবে ব্লেন্ড করতে হবে এগ বিটার না থাকলে কাটা চামচ দিয়ে জোরে ফেটতে হবে। ডিমটা ভালো করে ফেটানো হলে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটাতে হবে।
তৃতীয় কাজঃ চিনি ভালো ভাবে গলে গেলে ভেনিলা এসেন্স ও তেল দিতে হবে ।
চতুর্থ কাজঃ তারপর চেলে রাখা ময়দা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। বেটার তৈরি। এবার হাঁড়িতে সামান্য তেল লাগিয়ে বেটার ঢেলে দিন।
নোটঃ ৩ পাউন্ডের চুলায় কেক বানানোর হাঁড়িতে ২ পাউন্ড কেক ভালোভাবে হয়।
পঞ্চম কাজঃ এবার চুলার আঁচ মাঝারি থেকে একটু কম আঁচে রাখতে হবে, তার উপর একটা তাওয়া দিতে হবে। এবার হাঁড়ির নিচে অংশ বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে দিন। ২৫/ ৩৫ মিঃ লাগবে কেক হতে। কেক ঠান্ডা হলে একটা প্লেটে উল্টা করে ঢেলে দিয়ে কেক পরিবেশন করুন।
নোটঃ একটা কাঁঠি কেকের মাঝে ঢুকিয়ে বের করে দেখবেন যে কাঁঠির সাথে বেটার
লেগে আছে কিনা? যদি লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেক হয়ে গেছে।
কেকের ক্রিম যেভাবে করবেনঃ
দুইটি ডিমের সাদা অংশ খুব ভালো ভাবে হ্যান্ড উইস্ক / মিক্সার/ইলেকট্রিক
বিটারে
বিট করে ফোম করে
নিতে হবে। ১০০ গ্রাম ঠাণ্ডা বাটার নিয়ে বিট করতে হবে পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। তারপর আপনার স্বাদ মত আইসিংসুগার বিট করতে হবে।সুগার ভালোভাবে মিশে গেলে ভ্যানিলা এসেন্স ও দুটি আইস কিউব আবার বিট করতে থাকুন। আইস কিউব গলে গেলে নরমাল ফ্রিজে ১০ মিনিট রাখুন। চাইলে পছন্দ মতো রঙ দিয়ে বিট করে নিতে পারেন। মনে রাখবেন ক্রিমে ক্ষেত্রে এখানে ভালোভাবে বার বার বিট করাটাই আসল। কেকের ক্রিম তৈরির ক্ষেত্রে
ইলেকট্রিক বিটার সবচেয়ে ভালো। ক্রিম তৈরি হয়ে গেছে এখন আপনি আপনার পছন্দ মতো ডিজাইন
করে নিন।
সবশেষে পরিবেশনের
পালা। সবাইকে চমকে দিন এই মজাদার চকলেট কেক চুলায় তৈরি করে।


No comments:
Post a Comment