Search This Blog

Wednesday, September 22, 2021

সকাল বিকালের নাস্তায় ডাল পুরি



সকাল ও বিকালের নাস্তায় ডাল পুরি সবার প্রিয় । বিকেলের নাস্তায় কিংবা ঘরোয়া আড্ডায় ডাল পুরি সবার প্রিয় । সুস্বাদু ও মুখরোচক একটি খাবারের নাম ‘ডালপুরি’ ।  দোকান থেকে কিনে না এনে বাসায় বানালে সেই খাবারটি বেশি স্বাস্থ্যকর হয় তাই নিজে নিজে খুব সহজেই তৈরি করতে পারেন ডালপুরি । আজকের রেসিপি ডাল পুরি ।

উপকরণঃ

. কাপ ময়দা
. কাপ ছোলার ডাল
. আদা কাঁচা লঙ্কা পেস্ট টেবিল চামচ
. কালো জিরে / টেবিল চামচ
. গোটা ধনে টেবিল চামচ
. গোটা জিরে টেবিল চামচ
. শুকনো লঙ্কা - টি
. হিং আন্দাজ মত
. স্বাদ মত নুন চিনি
১০. তেল প্রয়োজন মত


প্রণালিঃ 


. প্রথমে স্বাদ মত নুন , চিনি অল্প সাদা তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে ১৫-২০ মিনিট রেখে দিন.

. এবার পুর তৈরী করা যাক। ভাজা মশলা তৈরী করতে হবে। উনুন কড়া বসিয়ে তাতে গোটা ধনে , গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে মচমচে করে ভেজে নিন। মশলা গুলো ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিন। তৈরী ভাজা মশলা 

. এবার ছোলার ডাল সেদ্ধ করে নিন , যতখানি ডাল দেবেন ঠিক ততখানি গায়ে গায়ে জল দিয়ে সেদ্ধ করুন। এমন পর্যায়ে সেদ্ধ করবেন যাতে ডালটা শক্ত এবং দানা দানা থাকবে কারণ ডাল পুরির পুরটা একেবারে বাটা মত হয় না একটু দানা দানা থাকে। এরপর মিক্সিতে সেদ্ধ করা ডাল বেটে নিন। একদম মিহি করে পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে।

. ডাল বাটা হয়ে গেলে উনুন কড়া বসিয়ে তেল দিন , তেল গরম হলে কালো জিরে আন্দাজমত হিং দিয়ে দিন ফোরোনের গন্ধ বেরোলে তাতে আধাকাঁচা লঙ্কা বাটা চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন যাতে কাঁচা আদার গন্ধ চলে যায়।এবার ডাল বাটা দিয়ে - মিনিট নেড়ে নিয়ে স্বাদমত নুন চামচ ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। পুর তৈরী।

. এবার ময়দার লেচি কেটে তাতে পুর ভরে নিন। হালকা হাতে বেলে নিন যাতে ফেটে না যায় এরপর উনুন কড়া বসিয়ে তেল দিয়া দিন , তেল গরম হলে বেলে রাখা ডালপুরি ছেড়ে দিন। এবার গরম গরম ডালপুরি আলুর দম এর সাথে পরিবেশন করুন।

Thursday, September 2, 2021

চুলায় বানিয়ে ফেলুন চকলেট কেক



জন্মদিন, ক্লাস পার্টি, ,বিবাহবার্ষিকী বড়দিন ছাড়াও এখন বিভিন্ন অনুষ্ঠানে কেকের আয়োজন থাকে। ছোট-বড় সবারই প্রিয় কেক। বিভিন্ন রকমের কেকের মধ্যে ছোট বড় সবারই প্রিয় হচ্ছে চকলেট কেক।  চকলেট কেক ঘরেই তৈরি করা যায় খুব সহজেই ।

চুলায় তৈরি করতে পারেন মজাদার চকলেট কেক। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চকলেট কেকঃ

উপকরণঃ

ময়দা১ কাপ
 চিনি১ কাপ
তেল/২কাপ
পাউডার দুধ২ টেবিল চামচ
বেকিং পাউডার১চা চামচ
ডিম৩টা
ভেনিলা এসেন্সচা চামচ
কোকো পাউডার৩ টেবিল চামচ

প্রণালিঃ

প্রথম কাজঃ চালনিতে ময়দা,পাউডার দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার, লবন চেলে নিতে হবে।

দ্বিতীয় কাজঃ  একটা বোলে ডিম ভালোভাবে ব্লেন্ড করতে হবে এগ বিটার না থাকলে কাটা চামচ দিয়ে জোরে ফেটতে হবে। ডিমটা ভালো করে ফেটানো হলে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটাতে  হবে।

তৃতীয় কাজঃ  চিনি ভালো ভাবে গলে গেলে ভেনিলা এসেন্স তেল দিতে হবে

 চতুর্থ কাজঃ তারপর চেলে রাখা ময়দা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। বেটার  তৈরি। এবার হাঁড়িতে সামান্য তেল লাগিয়ে বেটার ঢেলে দিন।

নোটঃ পাউন্ডের চুলায় কেক বানানোর হাঁড়িতে   পাউন্ড কেক ভালোভাবে হয়।  

পঞ্চম কাজঃ  এবার চুলার আঁচ মাঝারি থেকে একটু কম আঁচে রাখতে হবে, তার উপর একটা তাওয়া দিতে হবে। এবার হাঁড়ির নিচে অংশ বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে দিন। ২৫/ ৩৫ মিঃ লাগবে কেক হতে। কেক ঠান্ডা হলে একটা প্লেটে উল্টা করে ঢেলে দিয়ে কেক পরিবেশন করুন।

নোটঃ একটা কাঁঠি কেকের মাঝে ঢুকিয়ে বের করে দেখবেন যে কাঁঠির সাথে বেটার লেগে আছে কিনা? যদি লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেক হয়ে গেছে।

কেকের ক্রিম যেভাবে করবেনঃ

 দুইটি ডিমের সাদা অংশ খুব ভালো ভাবে হ্যান্ড উইস্ক / মিক্সার/ইলেকট্রিক বিটারে বিট করে ফোম করে নিতে হবে। ১০০ গ্রাম ঠাণ্ডা বাটার নিয়ে বিট করতে হবে পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। তারপর আপনার স্বাদ মত আইসিংসুগার বিট করতে হবে।সুগার ভালোভাবে মিশে গেলে ভ্যানিলা এসেন্স দুটি আইস কিউব আবার বিট করতে থাকুন। আইস কিউব গলে গেলে নরমাল ফ্রিজে ১০ মিনিট রাখুন। চাইলে পছন্দ মতো রঙ দিয়ে বিট করে নিতে পারেন। মনে রাখবেন ক্রিমে  ক্ষেত্রে এখানে ভালোভাবে বার বার বিট করাটাই আসল। কেকের ক্রিম তৈরির ক্ষেত্রে ইলেকট্রিক বিটার সবচেয়ে ভালো। ক্রিম তৈরি হয়ে গেছে এখন আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে নিন।

সবশেষে পরিবেশনের পালা। সবাইকে চমকে দিন এই মজাদার চকলেট কেক চুলায় তৈরি করে।


সকাল বিকালের নাস্তায় ডাল পুরি

সকাল ও বিকালের নাস্তায় ডাল পুরি সবার প্রিয় ।  বিকেলের নাস্তায় কিংবা ঘরোয়া আড্ডায় ডাল পুরি সবার প্রিয় । সুস্বাদু ও মুখরোচক একটি খাবারের...